দর্শনায় ৫২টি গাঁজা গাছসহ শৈলমারীর রেজাউল আটক

আপডেট: August 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দর্শনার শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে ৫২টি গাঁজার গাছসহ রেজাউল হক (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়। আটক রেজাউল হক শৈলমারী গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে।

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পের এসআই শেখ মো. মোরশেদ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার দিবাগত রাত ১টার দিকে শৈলমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই গ্রামের রেজাউল হককে আটক করে তার দখলীয় বাঁশবাগান থেকে চাষাবাদকৃত অবস্থায় ছোট-বড় মিলিয়ে উদ্ধার করা হয় ৫২টি গাঁজার কাচা গাছ। এ ঘটনায় আটক রেজাউল হকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network