দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক র‌্যালি

আপডেট: July 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় র‌্যালিটি থানা চত্বর হতে বের হয়ে দামুড়হুদা চৌরাস্তা ও উপজেলা পরিষদের সামনে হয়ে পুনরায় থান চত্বরে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এসময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে দামুড়হুদাবাসীকে সচেতন করতে সোমবার সকালে থানার অফিসার-ফোর্সদের সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক র‌্যালি করা হয়। আমরা সকলে যদি একটু সচেতন হয় তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা খুব একটা কঠিন কাজ হবে না।’

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network