১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট: অক্টোবর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তদারকিমূলক অভিযান চালিয়ে নানা অপরাধের দায়ে মিষ্টি বাড়ি নামের এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারি ও ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সাথে বাসি মিষ্টি ও মিষ্টি তৈরির উপাদান সংরক্ষণ এবং পুনরায় ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে সাদ্দাম হোসেনের প্রতিষ্ঠান মেসার্স মিষ্টি বাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত ফ্রিজের পুরাতন মিষ্টি ও অন্যান্য উপাদান ধ্বংস করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্যতালিকা হালনাগাদ করা এবং যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণপূর্বক ব্যাবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network