দুটি কারখানা থেকে ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ

আপডেট: October 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রংপুরে ভেজাল ওষুধ তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। নগরীর বাহার কাছনা ও নিউ শালবনের দুটি কারখানাতে অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই তৈরি করা হতো বিভিন্ন ব্র্যান্ডের ইউনানি ওষুধ।

অভিযানে দুই কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকার ভেজাল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপকমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, দুপুরে রংপুর নগরের বাহার কাছনার বি-সান্ত ল্যাবরেটরিজ ইউনানি ফ্যাক্টরি এবং নিউ শালবন এলাকার দি মৌভাষা ইসলামিয়া ওষুধ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠান দুটিতে পরিবেশের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, ওষুধ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ না করাসহ ক্যামিস্ট ছাড়াই অনুমোদনের বাহিরে আলাদাভাবে ওষুধ উৎপাদন ও ব্যবহার বিধি না থাকা থাকার বিষয়টি পরিলক্ষিত হয়।ওষুধ উৎপাদনের বিধিমালা অনুসরণ না করায় বি-সান্ত ল্যাবরেটরিজ ইউনানি ফ্যাক্টরির মালিক রাশেদুল আনাম প্রামাণিককে পাঁচ হাজার টাকা এবং মৌভাষা ইসলামিয়া ওষুধ ফ্যাক্টরির মালিক এমদাদুল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network