দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত

আপডেট: June 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকি উপজেলায় সন্দেহভাজন একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরটির আক্রমণে আহতরা চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুমসহ (১১)মোট ১০ জন। আহতদের অধিকাংশই শিশু।প্রত্যক্ষদর্শীরা জানান, কালো-সাদা রঙের একটি কুকুর মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের ওপর হামলা চালিয়ে কামড়ে আহত করছে। কুকুরটির এমন আচরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সমন্বয়ের মাধ্যমে দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন জানান, আজ সকাল থেকে ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।এদিকে কুকুরটি এখনও ধরা না পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network