শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি

আপডেট: October 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মো: ইউনুছ, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার (১অক্টোবর) বিকেলে ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উপজেলার চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন হয়।

‎শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জোয়াদ্দারের সঞ্চালনায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব খলিফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, আবদুস ছালাম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, শ্রমিক দলের আহবায়ক আবু জাফর আকন, সদস্য সচিব ফারুক হোসেন মৃধা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

‎অনুষ্ঠানে বক্তাগন বলেন, “বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি। উপজেলার পাঁচ ইউনিয়নেই এই কার্যক্রমের মাধ্যমে সদস্য নবায়ন ও সংগ্রহ করা হবে। তার‌ই ধারাবাহিকতায় শ্রীরামপুর ইউনিয়নে আজকের কার্ষক্রম। এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও”। উক্ত কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network