শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী

আপডেট: February 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণ যদি তাকে নির্বাচিত করে, তবে তিনি বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। একইসাথে এলাকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) উপজেলার মহেশপুর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট চেয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি কথা দিচ্ছি, মহান আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন, তবে এই সমাজ থেকে সকল প্রকার অনাচার, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।”বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা।”
​গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এ সময় মহেশপুর বাজার এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network