দুলারহাটে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, ট্রিপল নাইনে কল পেয়ে পুলিশের উদ্ধার

আপডেট: May 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি। চরফ্যাসন উপজেলার
দুলারহাট থানাধীন নুরাবাদ আট নং ওয়ার্ডের কলাবাগানে ঘর করতে গিয়ে চাঁদা না দেওয়ায় স্থানীয় মিজান হাওলাদার এর নেতৃত্বে হামলায় ৪ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে । আহতরা হলেন,ফরহাদ(৩৪), বেলায়েত হোসেন(৫৫),জেসমিন (৪০),বকুল(৪৩)। রবিবার(১মে) দুপুর প্রায় একটায় কলাবাগান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ফরহাদ জানান, মিজান দীর্ঘদিন যাবত আমার কাছে চাঁদা দাবি করে আসছে , আজ রবিবার আমি আমার ভিটায় ঘর তুলতে গেলে মিজান ও সুলতান হাওলাদার এর নেতৃত্বে ১০-১২ জন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা করে এতে আমি আমার বোন সহ চারজন গুরুতর আহত হই। এরপর আমি ট্রিপল নাইনে কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। দুলার হাট থানার এস আই শ্যামল বলেন, পুলিশ গিয়ে দুই গ্রুপকে মারামারি থেকে নিবৃত্ত করে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network