শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

দূর্গাপাশা ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান হানিফ তালুকদার

আপডেট: December 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ: বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউপি নির্বাচনকে সামনে রেখে গরিব দুঃখী ও মেহনতী মানুষের পাশে সেবক হয়ে থাকতে চান সমাজসেবক ও জনগণের বন্ধু আওয়ামীলীগের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ তালুকদার। দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময়ই নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন হানিফ তালুকদার। বিশেষ করে বন্যা ও করোনাকালে স্বল্প আয়ের সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা করে নিয়েছেন তিনি। জলাবদ্ধতায়ও দূর্গাপাশাবাসীর পাশে ছিলেন হানিফ তালুকদার।

এছাড়াও সবসময় সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তাদের কাছে টেনে আপন করে নিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সমর্থনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষের সেবা করতে চান। এরই মধ্যে তিনি এলাকায় বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শিক্ষিত ও তরুণ সমাজের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুণদের সাথে মতবিনিময় করছেন।

হানিফ তালুকদার বলেন, আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট চান, নৌকা উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। সবার একটি করে ভোটই পারে নৌকাকে বিজয়ী করতে। আমি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষার উন্নয়ন করবো। মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো। আমি দীর্ঘদিন যাবত গরিব দুঃখী মেহনতী মানুষের সেবা করে আসছি এবং সামনেও সেবক হয়ে কাজ করতে চাই। বিশেষ করে আমার নির্বাচনী দূর্গাপাশা বাসীদের সেবায় নিজেকে সার্বক্ষনিক নিয়োজিত করতে চাই। গরীব দুঃখী ও অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।

তিনি আরো বলেন, দূর্গাপাশা ইউনিয়নকে সুন্দর করে, সাজানোর লক্ষ্যকে সামনে নিয়ে একটি মাদক মুক্ত, দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব এবং বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার নিমিত্তে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারাই আমার কাছে অনেক গৌরবের। সকলে আমার জন্য দোয়া করবেন।
এলাকাবাসীরা জানায়, হানিফ তালুকদার মানুষের সুখে-দুঃখে ছুটে যান। অসহায় মানুষদের পাশে রয়েছেন। তাদের খোঁজখবর রাখেন, বিপদে এগিয়ে আসাসহ নানা সামাজিক কর্মকান্ড করে থাকেন। সকল শ্রেনী পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ।

তবে এবার সাধারন মানুষের মনে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সকলে চাই যোগ্য, মেধাবী নতুন নেতৃত্ব আসুক সমাজে। সেই বিচারে উক্ত এলাকায় এগিয়ে চলেছেন হানিফ তালুকদার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network