দেশে ২৪ ঘণ্টায় আরও ৪৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মোট ১৯২৬

আপডেট: May 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জনে। কোয়ারাইন্টিনে আছে আরো পাঁচ হাজার পুলিশ সদস্য।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই তথ্য আপডেট করা হয়েছে। জানা গেছে,গতকাল করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন আরও ২৩ পুলিশ সদস্য। করোনাভাইরাসে এখন পর্যন্ত পুলিশের মোট ২৯৮ সদস্য সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন সাতজন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৮৬৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দু’জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network