শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

দ্বীগুণ ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে মারধর ! হাসপাতালে ভর্তি

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রির্পোটার : দ্বিগুণ ভাড়া দিতে আস্বীকার করার প্রথমে যাত্রীর সঙ্গে থ্রি-হুইলার ড্রাইভারের বাকবিতন্ডা। এরপর কিল-ঘুষি, পরে প্রহার। এক পর্যায়ে সিট খুলে প্রহার করতে করতে অজ্ঞান করে ফেলা হয় যাত্রীকে। বর্তমানে যাত্রী সৈয়দ আক্তার হোসেন বাদল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের ২৩ নাম্বার ওয়ার্ড-এ চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় যাত্রী নির্যাতনের এ ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে, ৪ এপ্রিল।
সৈয়দ আক্তার হোসেন বাদল, পেশায় ব্যবসায়ী গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে যান। তিনি নির্ধারিত ভাড়া দিলে চালক দ্বিগুণ ভাড়া দাবী করেন। যাত্রী এর কারণ জানতে চাইলে চালক বলেন, ‘এখন আর কারণ দেখানোর কোন দরকার নেই।’ কথাকাটাকাটির এক পর্যায়ে বেপরোয়া চালক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যাত্রী সৈয়দ আক্তার হোসেন বাদলের উপর হামলা চালায়। তার সঙ্গে আরো দুইতিন জন যোগ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেডিকেলের সামনে সম্প্রতি একদল যুবক অবস্থান করে। কোন যাত্রী দ্বিগুণ ভাড়া দিতে আস্বীকার করলে তারা তাকে হেনস্থা করার অপকর্মে চালকের সঙ্গে এরাও অংশ নেয়। সূত্রমতে, ত্রি-হুইলার চালকের হাতে যাত্রী প্রহৃত হবার ঘটনায় ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং ত্রি-হুইলারটি আটক করে। এটি বর্তমানে কোতয়ালী থানায় আছে বলে জানিয়েছেন এএসআই সোহেল রানা। তিন জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
এদিকে কর্তব্যরত ডাক্তার জানান, যাত্রীর মুখে এবং ডান চোখে গুরুতর আঘাত প্রাপ্ত। তাকে বেশ কিছু দিন ভর্তি থাকার জন্য বলা হয়েছে। তবে তার চোখের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার ডান চোখ নষ্ট হয়ে যাবারও আশংকা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network