নদী থেকে অবৈধভাবে বালু তুলতে গিয়ে আটক ১৩

আপডেট: December 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন
চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের মেঘনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে বালু তোলার দুটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড জব্দ করেছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হরিণাঘাট এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।এ সময় হাতেনাতে দুটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড জব্দ করা হয়।

পাশাপাশি এসবের সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ শ্রাবণ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network