শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: November 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় ঘরের উত্তর পাশের রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।ঘড়ি কিনুন

পুলিশ জানায়, বেলা ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়। আটক ইতি আক্তার ওই এলাকার নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network