নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট: December 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠির নলছিটিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে শিশুর মা বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে।

রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের সুলতান মৃধার ছেলে। পুলিশ জানায়, গত সোমবার বিকালে খালাতো ভাইয়ের সাথে খেলছিল মেয়েটি। এ সময় রাজু মেয়েটির খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায়। এ সুযোগে শিশুটিকে পাশের একটি ভবনে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু মৃধা পালিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে এক আসামিকে আটক করা হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network