নাজিরপুরে দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

আপডেট: November 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরসংবাদদাতা::পিরোজপুরের নাজিরপুরে দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃতদেহ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মো. আশ্রাফুল আলম মুন্না (১৭)।

সে কলারদোয়ানিয়া গ্রামের নাজমুল হুদা স্বপনের ছেলে এবং পলিটেকনিক শিক্ষার্থী। মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন সন্ধ্যায় নিয়াজ মোর্শেদ (২০) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের জসিম উদ্দিন হাফিজের ছেলে।নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির দুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network