নাটোরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

আপডেট: October 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের লালপুর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রেখা খাতুন। এদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে মা ও তিন শিশুই সুস্থ আছে বলে জানা গেছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে ওই তিন শিশুর জন্ম হয়।

প্রসূতি রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের কৃষক সাগর ইসলামের স্ত্রী।জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তার জেনারেল হাসপাতালে ডা. আনোয়ার হোসেনের অপারেশনের মাধ্যমে প্রসূতি রেখা খাতুন দুটি ছেলে ও একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

এ বিষয়ে নবাগত শিশুর বাবা সাগর ইসলাম বলেন, দুই ছেলে ও এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেছি।এ বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, লালপুরে এই প্রথম একসঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করে এবং মা ও শিশু চারজনই সুস্থ আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network