১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ! দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আসিফুল হক জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে

নারায়ণগঞ্জে আইভীর হ্যাটট্রিক জয়

আপডেট: জানুয়ারি ১৬, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। বিভিন্ন কেন্দ্র সূত্রে এ ফল জানা গেছে। তবে এখনো বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়নি।

কেন্দ্র থেকে পাওয়া ফল অনুযায়ী, ১৯২ কেন্দ্রে নৌকাপ্রার্থী আইভী এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

এ নিয়ে আইভী তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সেলিনা হায়াত আইভী এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোটে আবার নির্বাচিত হন।

এবারে নির্বাচনে আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network