শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪২, মৃত্যু ২

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জনের সুস্থ হওয়ারও খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

জাহিদুল ইসলাম আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

আর এখন পর্যন্ত জেলায় মোট ১৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এদের মধ্যে ৬২১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬২১ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের, আর সুস্থ হয়েছেন ২৫ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network