শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার : নিহতের ছেলে আটক

আপডেট: October 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৪ টুকরো করে কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চরজব্বার থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হুমায়ূন কবির উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানখেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত নুর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ের জননি।

ওই নারীকে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক ও পায়ের অংশ এখনও নিখোঁজ রয়েছে।নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানখেতের আইলে শামুক খুঁজতে গিয়ে মরদেহের একটি টুকরো দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে শনাক্ত করেন এটি তার মায়ের মরদেহ।

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network