শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: August 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়সহ অন্যান্য অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯শে আগস্ট ২০২৪) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার পেয়ারাতলা ও জীবননগর বাজার এলাকায় পরিচালিত অভিযানে রাইস মিল, চাউলের আড়ত, শিশুখাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। রাইস মিল ও চাউলের আড়তে তদারকিতে চাউলের মূল্য ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়। অবৈধ মজুত ও অযাচিত মূল্যবৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

পরবর্তীতে জীবননগর পানবাজার এলাকায় অভিযানে মেসার্স রিপন স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও মেয়াদোত্তীর্ণ, মেয়াদ মূল্যবিহীন পণ্য এবং অননুমোদিত, নিম্নমানের নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সালাউদ্দিন রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিম্নমানের শিশুখাদ্যগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এসময় আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া বিতরণ করা হয় সচেতনতামুলক লিফলেট। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network