৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল কোন কোন দল, কে কার মুখোমুখি? ভাণ্ডারিয়ায় তক্ষকসহ বন্যপ্রাণী পাচারচক্রের মূল হোতা সুমন আটক উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ, গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২ খামেনির জানজায় কোটি মানুষের ঢল সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি, থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধিতে জনমনে ক্ষোভ

নির্বাচনী প্রতিহিংসা; তিন বিঘা জমির তামাক কেটে নষ্ট

আপডেট: ডিসেম্বর ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মেহেরপুরে নির্বাচন পরবর্তী প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের এক নেতার তিন বিঘা জমির তামাক কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর-শালিকা সড়কের পাশে কুলুইবড়ি মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষি হাফিজুল ইসলাম বুড়িপোতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

চাষি হাফিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তামাকের জমিতে শ্রমিক গিয়েছিল আগাছা পরিষ্কার করার জন্য। এসময় সে আমাকে ফোন দিয়ে তামাক কেটে দেওয়ার ঘটনা বলে। আমি গিয়ে দেখি তিন বিঘা জমির তামাক কেটে তসরুপ করা হয়েছে। আমি গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করেছি। সেই সাথে ৭ নং ওয়ার্ড সদস্য প্রার্থী ইসমাইল হোসেন এর নির্বাচনী প্রচারণা করেছি। তারই জের ধরে প্রতিপক্ষরা নির্বাচনের আগ থেকেই বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এ ঘটনায় আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জামান বলেন, নির্বাচনী প্রতিহিংসার জের ধরে গত ৩০ তারিখ এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ৪শ কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার তামাক কাটা হলো। এটা একজন চাষির জন্য খুবই ক্ষতিকর। আমরা বুড়িপোতা ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যে বা যারা এর সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

 

সদর থানার ওসি শাহ দারা খান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network