নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে ইলিশ ধরতে সাগরে নামছেন জেলেরা

আপডেট: July 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা। রোববার মধ্যরাত থেকে আবারো সাগরে ছুটবে জেলেরা। ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। তাই জেলে পাড়াগুলোতে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। দীর্ঘদিনের কর্মহীন সময়ের কষ্ট ভুলে রুপালি ইলিশের স্বপ্ন দেখছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬৫ দিন পর সাগরে যেতে কেউ ওঠাচ্ছেন জাল, কেউ ট্রলারে বরফ তুলছেন। আবার কেউ ট্রলার মেরামতের কাজ সেরে নিচ্ছেন। সাগরে ইলিশ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন জেলেরা।চরলাঠিমারা গ্রামের ছেলে মো. আব্বাস মিয়া বলেন, ৬৫ দিনের অবরোধ শেষ অইবে রোববার। রাতেই সাগরে যামু। ট্রলার মালিকের কাছ থেইকা দাদন (অগ্রীম) টাকা আনছি। যে কয়দিন সাগরে থাকমু ১২ থেকে ১৫ দিনের বাজার সদায় দিয়া যামু। ট্রলার ও জাল মেরামতের কাজ শ্যাষ অইছে।

ট্রলার মালিক সেলিম চৌধুরী বলেন, আমরা ট্রলার ও জাল মেরামতের কাজ শেষ করেছি। এখন সাগরে যাওয়ার অপেক্ষা। নিষেধাজ্ঞার সময় শেষ হলেই বরফ নিয়ে সাগরে ট্রলার পাঠাবো।পাথরঘাটা বিএফডিসি আড়তদার মো. মারুফ বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার জন্য পাঁচটি ট্রলারে ৩৩ লাখ টাকা দাদন দিয়েছি। আমি আশাবাদী এবার ভালো মাছ ধরা পড়বে।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, রোববার রাত ১২টার পর থেকেই জেলেরা সাগরে যাওয়া শুরু করবে। এর মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়েছে।

প্রসঙ্গত, মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করাসহ জীববৈচিত্র্য রক্ষায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network