শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

নীলিমা জ্যাকব কলেজে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পেলো ৪০০ শিক্ষার্থী

আপডেট: February 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসন উপজেলার অন্যতম সেরা বিদ্যাপিঠ নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মাসব্যাপী গ্রন্থপাঠ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়

রবিবার সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও নীলিমা জ্যাকব কলেজের সার্বিক ব্যবস্থাপনায় কলেজ মিলনায়তনে এই বই বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- নোমান। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, চরফ্যাসন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন কুমার ঘোষ, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অভিধানস্বরূপ। একজন শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে সে কখনই বিপথগামী ও আদর্শচ্যুত হবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। এ সময় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই বইটি পড়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network