শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নুরুল হকের বিরুদ্ধে এবার চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট: April 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় বলা হয়, ১৪ এপ্রিল নুরুল হক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে কিছু বক্তব্য দেন। তাঁর ‘আক্রমণাত্মক’ ও ‘উসকানিমূলক’ বক্তব্য সারা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে।

গত সোমবার চট্টগ্রাম আদালত ভবনে এক আইনজীবীর চেম্বারে ফেসবুকে নুরুল হকের এ বক্তব্য দেখতে পান বলে মামলায় উল্লেখ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network