শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি তারেক রহমানের

আপডেট: August 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমর ফেসবুক পোস্টে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।

মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।পোস্টে শেষে নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান। এ ছাড়া এ ঘটনায় আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network