শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২ মামলা

আপডেট: April 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুটি মামলা হয়েছে।

আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে মামলা দুটি দায়ের করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব ও উপজেলার নোয়াকান্দি গ্রামের মৃত মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর উত্তরপাড়ার মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।গত বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে নুরুল হক নুর বলেন, ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকব্যবসায়ী, চিটার-বাটপার- এই ধরনের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই’। নুর লাইভে এসে আরো বলেন, ‘আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই’।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network