নেত্রকোনার মদনে নৌকাডুবিতে আরো এক লাশ, মৃতের সংখ্যা ১৮

আপডেট: August 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নেত্রকোনার মদন উপজেলার হাওরে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো এক তরুণের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। নিহতের নাম রাকিবের (২০)। এনিয়ে এঘটনায় মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়াল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পশ্চিমপাড়া রাজ আলী কান্দার এলাকার পেছনে ওই মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। মৃত রাকিব ময়মনসিংহ সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সিকতা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী টেঙ্গা জামিয়া আরাবিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। এদিকে এঘটনা তদন্তে বুধবার রাতে নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, নিখোঁজ রাকিব নামে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তিনি বলেন, এ ঘটনায় আমাকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আজ থেকেই তদন্তকাজ শুরু হবে। আমরা চেষ্টা করব আগামীকালই এর প্রতিবেদন সম্পন্ন করার।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোবিন্দশ্রী এলাকায় ৪৮ পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেননি। ফায়ার সার্ভিসকর্মীরা ১৭ জনের মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network