পঞ্চগড়ে তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস

আপডেট: December 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়: উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেকে বসতে শুরু করেছে শীত।  আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত। আর এ সময়ে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে মুক্তি পেতে স্থানীয় নিম্ন আয়ের লোকজনকে রাস্তার পাশে খর কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। শীতের হাত থেকে বাঁচার জন্য নিম্ন আয়ের মানুষজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।‘হিজাব নিয়ে কথা তুললে বেগম রোকেয়ার শালীনতার ছবি তুলে ধরা হয়’পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রের্কড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network