পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে ট্রলারডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

আপডেট: June 26, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি । পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসে ভোলার চরফ্যাসন সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আল আফসার তামিম (২৪) ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাসন যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন আহত হয়ে শ্রীনগর ষোলগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মামুন জানান, তারা সকলেই শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জনসভা শেষে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার জন্য শিবচরের কাঠালবাড়ি প্রান্ত থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে নদীপথে ট্রলার যোগে রওয়ানা করেছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোত এবং ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায। নিরাপত্তায় থাকা স্থানীয় নৌ বাহিনীর সহায়তায় তিন জনকে উদ্ধার করলেও তামিম এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ হওয়া তামিম চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ড আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজির উদ্দিন এর একমাত্র ছেলে। এই সংবাদ শুনে তামিমের পরিবারে চলছে কান্নার রোল। বৃদ্ধ বাবা সন্তানের জন্য বার বার মূর্ছা যাচ্ছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত কোস্টগার্ডের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন ।

নিখোঁজ তামিম এর আত্মীয়স্বজন পদ্মার পাড়ের ঘটনা স্থলে পৌঁছেছে। এ দিকে নিখোঁজ তামিম এর পরিবারের পক্ষ থেকে দূর্ঘটনার স্থলের অন্তর্গত স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network