শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পদ্মায় জেলেদের জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড় মাছ

আপডেট: October 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পদ্মা নদীতে জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।রোববার সকাল ৮টার দিকে মানিকগঞ্জের বাল্লা এলাকার পদ্মায় জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়াঘাটে নেন। পরে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ শিকারের চেষ্টা করেন। কিন্তু কোনো মাছের দেখা মেলেনি। শেষে রোববার সকাল ৮টার দিকে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রিও করেছি ভালো দামে।এতে আমরা খুব খুশি।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে কিনে এনেছি। কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে পরিচিতজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network