পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মিজান খান!

আপডেট: March 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী,মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী মিজান খান! ছবি: আপডেট নিউজ

রিপোর্ট অলিউল্লাহ:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী,মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী বাকেরগঞ্জের কৃতি সন্তান বরিশাল বাণী’র উপ-সম্পাদক মিজান খান বাকেরগঞ্জবাসীকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে লন্ডন প্রবাসী বাকেরগঞ্জের কৃতি সন্তান বরিশাল বাণী’র উপ-সম্পাদক মিজান খান বলেন, ঈদ নিয়ে আসুক সকলের জীবনে শান্তি ও সম্প্রতি ও সৌহার্দ্যের
মহিমায় সমৃদ্ধি হোক পবিত্র ঈদুল ফিতর।

মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জীবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network