পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুহুল আমিন হাওলাদার!

আপডেট: March 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ  প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রুহুল আমিন হাওলাদার দেশ ও বিদেশের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন । আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন, পৌর বিএনপির সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার ।

আসন্ন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়ন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network