পরকীয়ার জেরে অভিনব কায়দায় প্রেমিকের পরিকল্পনায় স্বামীকে হত্যা করেন স্ত্রী

আপডেট: May 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরে পরকীয়ার জেরে অভিনব কায়দায় স্বামীকে হত্যা করেছে স্ত্রী। স্বামীকে হত্যার পর হৃদরোগে মৃত্যু হয়েছে বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ঘাতক স্ত্রী ও হত্যার পরিকল্পনাকারী প্রেমিকের। দুইজনকেই পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত মঙ্গলবার (৯ মে) রাতে যশোর শহরের বকচর হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির হাসান গাজী (৪২) বকচর হুসতলা এলাকার মৃত হোসেন আলী গাজীর ছেলে। শান্তা কিন্ডারগার্টেনের ২য় তলায় তিনি পরিবার নিয়ে ভাড়া থাকতেন।গ্রেপ্তার স্ত্রী শেফালী বেগম একই এলাকার মৃত শেখ ওমর আলীর মেয়ে। তার প্রেমিক শংকরপুরের ভাড়াটিয়া রবিউল (৪২)।স্ত্রীকে গ্রেপ্তারের পর বুধবার (১০ মে) দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। অন্যদিকে গ্রেপ্তারের পর বিকেলে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে র‌্যাব ও পুলিশ জানায়, পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ তৈরি হয়। একপর্যায়ে পরিকল্পিতভাবে জহির হাসান গাজীকে হত্যা করা হয়। পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার বিকেলে স্ত্রী শেফালী অভনব কায়দায় প্রথমে ঘুমের ওষুধ সেবন করিয়ে স্বামীকে অচেতন করেন। এরপর মোবাইলের ব্যাটারি থেকে সিরিঞ্জের মাধ্যমে এসিড বের করে স্বামীর শরীরে পুশ করেন। কিছু সময়ের মধ্যেই জহির মৃত্যুবরণ করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে দাবি করে নাটক করেন স্ত্রী শেফালী।

এদিকে এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিরা হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। যশোর ডিবি পুলিশ হত্যায় ব্যবহৃত মোবাইল ও মোবাইলের সেই ভাঙা ব্যাটারি, ইনজেকশনের সিরিঞ্জ, ঘুমের ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network