পাট ক্ষেতে গাঁজা চাষ দম্পতির, স্ত্রী আটক

আপডেট: May 24, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের লালপুরে পাট ক্ষেতে কৌশলে গাঁজা চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও চম্পা বেগম নামে এক দম্পতি। আজ শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। তারা একই গ্রামের বাসিন্দা।

অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পাট চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গাঁজা উৎপাদন করে স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, যা এলাকার যুব সমাজকে মাদকাসক্ত করে ফেলছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পাট ক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ ও ব্যবসা চলছিল, তা সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network