শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

আপডেট: May 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ সোমবার সকালে দুটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি ছোট যান নিয়ে একটি ফেরি ঘাট ছেড়ে যায়। এম্বুলেন্স উঠার সাথে সাথে সহস্রাধিক যাত্রী ফেরিতে উঠে পড়ে। ছোট ফেরিতে ঠাসাঠাসি করে যাত্রীরা রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অনেকটা যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখো মানুষগুলো ফেরিতে উঠছে। সকাল পৌনে ৯টায় আরও একটি ফেরি দৌলতদিয়া যায়। একইভাবে দৌলতদিয়া থেকেও দুটি ফেরি পাটুরিয়া ঘাটে আসে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ জানান, ‘ফেরি চলাচল বন্ধ থাকলেও নির্দেশনা অনুযায়ী মরদেহ ও রোগী বহনকারী গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি যাত্রী ও ছোট গাড়িও পার হচ্ছে।’।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network