আপডেট: November 23, 2023
ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় নারকেল গাছ থেকে পড়ে মো. ছগির হোসেন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ছগির একই এলাকার আ. কাদের হাওলাদারের ছেলে।
জানা যায়, কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের পল্লী চিকিৎসক খলিলুর রহমানের বাড়িতে গাছ বাছাই করতে যান ছগির। পরে ওই বাড়িতে নারকেল গাছ বাছাই করতে গাছের মাথায় ওঠেন। মাথা থেকে হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান। পরে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

