শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

পাথরঘাটায় রহস্যজনক বিষপানে ৫ স্কুলছাত্রী অসুস্থ

আপডেট: August 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনকভাবে বিষ মিশ্রিত পানি পান করে পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।অসুস্থ শিক্ষার্থীরা হলেন— আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী ও সাবিনা, তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা।

জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে সে পানি পান করে। পানি থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পর বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই পানি থেকে আরও চারজন ছাত্রী পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, ওই চার শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ পাওয়া গেছে।

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, মনিরা ও সাবিনা হঠাৎ ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। পরে আমরা ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারে বিষ মেশানো থাকার সত্যতা পাই। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি ডাক্তার আল-আমিন বলেন, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসলে তাদের ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হবে।

এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষপানে আক্রান্ত শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর উদ্বিগ্ন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তারা চান ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network