শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যা, দুই ছেলে গ্রেফতার

আপডেট: March 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯)। তারা পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা এবং নিহত মন্টু শিকদারের ছেলে।

র‍্যাব-৮ এর পটুয়াখালী ও মাদারীপুর ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২০ মার্চ দুপুরে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে বাবাকে এলোপাতাড়ি মারধর করে দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network