শিরোনাম
বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

পাথরঘাটায় বৌয়ের কথায় ঝাড়ুপেটা, তাও ছেলের বিরুদ্ধে অভিযোগ নেই মায়ের

আপডেট: June 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: স্বামীর মৃত্যুর পর ৫ ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করতেন হালিমা বেগম (৬৫)। অন্যের বাড়িতে কাজ ও ভিক্ষাবৃত্তি করে সন্তানদের বড় করেছেন। ছেলেদের বিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে সুখে থাকার আকাঙ্ক্ষা ছিল তার। কিন্তু বৌয়ের কথা শুনে ছেলে তাকে ঝাড়ুপেটা করবে ভাবতে পারেননি তিনি। মারধরের শিকার হলেও ছেলের প্রতি কোনো অভিযোগ নেই হালিমার!

ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামে। হালিমা বেগম ওই গ্রামের মৃত বাহের আলী হাওলাদারের স্ত্রী। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরাও বিয়ে করে আলাদা ঘরে বসবাস করে।

জানা গেছে, বয়সের ভারে আগের মতো কাজ করতে পারেনা হালিমা বেগম। তা নিয়ে বৌ-শাশুড়ির মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। বেশ কয়েকবার মিমাংসাও করেন স্থানীয়রা। গত রোববার রাতে দিন মজুরের কাজ শেষে বাড়ি ফেরেন হালিমার ছেলে দুলাল। তখন তার কাছে শাশুড়ির বিরুদ্ধে নালিশ করেন পুত্রবধূ। এতে ক্ষিপ্ত হয়ে হালিমাকে ঝাড়ুপেটা করেন দুলাল। গতকাল সোমবার বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমানকে জানান হালিমা।

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, হালিমা বেগমকে ঝাড়ুপেটা করার বিষয়টি নিয়ে দুলালের সঙ্গে কথা বলতে গেলে তাকেও হয়রানির শিকার হতে হয়। দুলাল এ কারণে তার মাকে ঘর থেকে বের কের দেন।

বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানার পর দুলালের বাড়ি গিয়ে তার কাছে বিষয়টি জানতে চান। এ সময় দুলাল তার ভুল স্বীকার করে মায়ের পা ধরে মাফ চান। ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না বলেও মায়ের কাছে প্রতিশ্রুতি দেন।

হালিমা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘বৌয়ের কথায় দুলাল মোরে ঝারু (ঝাড়ু) দিয়া মারসে। হেয়ার পরেও তার লাইগ্যা মোর কোনো অবিযোগ (অভিযোগ) নাই। মুই তারে বরদোয়া (অভিশাপ) দেলে হে ধ্বংস হয়ে যাইবে। মুই তারে মাফ কইররে দিসি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network