শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

আপডেট: April 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এক র‍্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আগামী এক সপ্তাহজুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, ডা. মিনাক্ষী চাকমা, ডা. সাদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সবৃন্দ।পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টদের আশা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network