শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

আপডেট: February 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে (বিজিবি)।পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি টহল দল পুজগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন করল্যাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।

অভিযানে মোট ৬৪ টুকরা সেগুন কাঠ, যার পরিমাণ ৮৭ দশমিক ৯৮ ঘনফুট, উদ্ধার করা হয়। আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৪৮৩ টাকা বলে জানানো হয়েছে।পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network