শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

পিকআপ থেকে ছিটকে পড়লেন চালকের সহযোগী, পিষ্ট হলেন চাকায়

আপডেট: June 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে মাছভর্তি একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই জাকির হোসেন (৩২) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (রবিবার) ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী কলাপাড়ার রাকিবের মাছের আড়ৎ থেকে ড্রামভর্তি তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ বোঝাই করে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ম-১৬৬২৭৫) পটুয়াখালী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপ ভ্যানচালকের সহযোগী জাকির হোসেন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে জাকির হোসেন নামে  চালকের একজন সহযোগী নিহত হয়। পরিবারের আপত্তির কারণে লাশের ময়নাতদন্ত ছাড়া তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network