পিতার স্বপ্ন পূরণ করলেন ছেলে, হেলিকপ্টারে বউ নিয়ে ফিরলেন বাড়ি

আপডেট: July 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের স্বপ্ন ছিল তার ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন এবং বউ নিয়ে বাড়ি ফিরবেন। পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ছেলে শাকিব (২৩)। শুক্রবার (২৫শে জুলাই ২০২৫) দুপুরে হেলিকপ্টারে চড়ে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন বর শাকিব। সেখান থেকে প্রাইভেটকারযোগে পৌঁছান কনের বাড়ি জীবননগর উপজেলার কয়া গ্রামে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকালে একই মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে তিনি বাড়ি ফেরেন। তিন ভাই-বোনের মধ্যে শাকিব সবার বড়। এদিকে হেলিকপ্টার দেখতে বরের নিজ গ্রাম এবং জীবননগর উভয় জায়গায় ভিড় জমে উৎসুক জনতার। উৎসব স্থলে পরিণত হয় পুরো মাঠ। মাঠে গিয়ে দেখা যায় মোবাইল হাতে শিশু, বৃদ্ধ ও নারীর মধ্যে কেউ ভিডিও করছেন, কেউ তুলছেন সেলফি। এসময় কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।

বর শাকিব বলেন, ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো। দীর্ঘদিন ধরে আমরা পিতা-পুত্র সৌদি আরবে বসবাস করছি। সেখানে আমাদের নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। নববধূ কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা আসমা খাতুন (১৯) মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়াশোনা করছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network