আপডেট: August 15, 2023
পিরোজপুর প্রতিনিধি:: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টায় পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ নিজ জেলা পিরোজপুরে আনা হয়। দুপুর দেড়টার দিকে পিরোজপুরের ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বড় ছেলে রফিক বিন সাঈদীর কবরের পাশে তাকে দাফন করা হয়।সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।এর আগে রবিবার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাঈদীকে।

