শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

পিরোজপুরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

আপডেট: March 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১ মার্চ) সদর উপজেলার দূর্গাপুর ও টোনা ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিনজনকে আটক করে পুলিশ।আহতরা হলেন, চুঙ্গাপাশা গ্রামের আমিনুল ইসলাম (৩৬), একই গ্রামের জাহিদুল ইসলাম (৩০), চল্লিশা গ্রামের শাহজাহান শেখ (৫৫), ইউনুস মোল্লা (৪৫), টোনা গ্রামের মনির শেখ (৩৫), তৌহিদুল ইসলাম (৩২), জাকির শেখ (২২) ও দূর্গাপুর গ্রামের মো. ইব্রাহিম (১৭) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টোনা ইউনিয়ন থেকে খালের অন্যপ্রান্তে চুঙ্গাপাশা বাজার রাইচ মিলে ধান ভাঙানোর জন্য নিয়ে যান রাকিব নামে এক যুবক। এ সময় রাইচ মিলের লোকজন তার কাছ থেকে অতিরিক্ত চাল নিয়েছে বলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি রাইস মিলের মালিক আমিনুল ইসলামের মাথা ফাটিয়ে দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে দুই পক্ষের সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরবর্তীতে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন বলেন, ‘চুঙ্গাপাশা বাজারের আমিনুল ইসলামের রাইচ মিলে রাকিব কাজী নামের এক যুবক ধান ভাঙাতে যান। এসময় রাইচ মিলের কর্মচারীরা চাল রেখে দেয়ার অভিযোগে রাকিবের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এসময় ওই ব্যক্তি রাইচ মিলের মালিকের মাথা ফাটিয়ে দেন।’পিরোজপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল তিনজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network