পিরোজপুরে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট: April 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: পিরোজপুরের ইন্দুরকানিতে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসনের পাশের নদী ও খালের মোহনার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহটি উদ্ধারে নেতৃত্ব দেয়া পরিদর্শক (তদন্ত) মো. শামীম হোসেন জানান, অর্ধগলিত অবস্থায় মরদেহটি বস্তা বন্দি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোনো স্থানে হত্যার পর বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়। মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল। তার পরনে শুধু একটি পাজামা রয়েছে। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সন্ধ্যায় পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তা বন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network