শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক করা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট: February 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের বড়াইগ্রাম থানার মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে নেচে গেয়ে টিকটক ভিডিও বানানোর অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেপ্তার ওই নেত্রীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)। তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। শিউলি খাতুন বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের সাবেক স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, “থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। গতকাল রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি খাতুনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, “টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। পরে বুঝতে পারেছি, থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।”

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network