পেট থেকে বের করা হলো ইয়াবা

আপডেট: January 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ভাঙ্গায় এক ব্যক্তির পেট থেকে উদ্ধার করা হলো ২৬টি পলিথিনের প্যাকেট। প্রতি প্যাকেটে ৪০টি করে উদ্ধার করা হলো এক হাজার ৪০টি ইয়াবা।সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুমখা পালং গ্রামের ছোটন দাস (৩২), একই এলাকার নূর মোহাম্মদ (২৪) ও ভাঙ্গার আলগি ইউনিয়নের বড়দিয়া গ্রামের আমীর হোসেন (২১)। ছোটনের পেট থেকে ২৬টি প্যাকেটে ভর্তি এ ইয়াবা উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ।

ছোটন দাস দাবি করেন, তিনি নিজে খুব অসুস্থ এবং তার মা ও বাবাও অসুস্থ। এ জন্য কক্সবাজারের উখিয়া এলাকার এক ব্যক্তি তাকে ওই ২৬টি প্যাকেট দিয়ে ভাঙ্গায় পৌঁছে দিতে বলেন। এর বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। যে টাকা দিয়ে তিনি নিজেসহ তার বাবা ও মায়ের চিকিৎসা করাতে পারবেন।ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলে, ছোটন দাসের এ দাবির কোন ভিত্তি নেই। তিনি একজন মাদক ব্যবসায়ী। ধরা পড়ায় নিজেকে বাঁচার জন্য অসুস্থতার ভান করছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network