শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, যুবক গ্রেপ্তার

আপডেট: May 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, লাশ খুঁজে না পাওয়া, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া ও সাম্প্রদায়িক উষ্কানি দেওয়াসহ নানা অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মো. নূর আলম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (০৩ এপ্রিল) রাতে থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে নিরাপত্তা হুমকিসহ এসব বিষয় নজরে আসার পর সোমবার বিকেলেই নিজ গ্রাম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীর বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোস্ট করেন। যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেন বলেন, ‘শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম।’

এজাহারে আরো বলা হয়, ওই যুবক তার ফেসবুক পেজ হতে গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২১ ইং পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উষ্কানি এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার শামিল। এমনকি তার একটি ইউটিওব চ্যানেল থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে হত্যার হুমকি, মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করে স্থানীয় বিভিন্ন দল তথা শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টিসহ দেশের বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে।

মামলার বাদী চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও লাশ গুম করাসহ ওই যুবকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের সাথে পরামর্শ করে এই মামলাটি দায়ের করেছি। ওই যুবকের রাজনৈতিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোষ্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network