২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ

আপডেট: অক্টোবর ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়েছে ধর্ষণবিরোধী মিছিলটি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এমনকি তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা গেছে। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়।

কলাবাগান ছাত্র ইউনিয়নের সদস্য সাদিয়া ইমরোজ ইলা বলেন, পুলিশের লাঠিচার্জে মোহাম্মদপুর থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশাসহ পাঁচজন আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে৷

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network